
চান্দিনায় বিএনপি কর্মীর উপর আওয়ামী লীগ কর্মীদের হামলার অভিযোগ ।
এ কে এম আজাদ
বিশেষ প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় এক বিএনপি কর্মীর ওপর আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলার অভিযোগ উঠেছে।
গতকাল সোমবার রাতে উপজেলার মাইজখার ইউনিয়নের বাবমনীকলা নির্জন জোবঝার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গিয়াস উদ্দিন লিটন সে রাজনৈতিকভাবে বিএনপি করে, রাজনৈতিকভাবে পূর্ব শত্রুতার জের ধরে, গত স্থানীয় সরকার নির্বাচনে ইউপি সদস্য প্রার্থী আমিও মোহাম্মদ জালাল উদ্দিন একই এলাকার ও পাশাপাশি বাড়ির ইউপি সদস্য নির্বাচন করি, নির্বাচনে আমাদের দুনজনের ফলাফল খারাপ হয়, এরই সূত্র ধরে আমার এবং আমার ভাইয়ের বিগত দিনে ঘর বাড়ি ভাঙচুর করে জালাল মেম্বারের ভাই ও আরো অনেকে, তৎকালীন এমপি প্রাণ গোপাল দত্ত ও চেয়ারম্যান মো: সেলিম প্রধান এর নিকট বিচার চেয়েও বিচার পাইনি, বিএনপির কর্মী গিয়াস উদ্দিন লিটন কে একই গ্রামের নাসির উদ্দিন ও জামাল হোসেনের এর নেতৃত্বে একদল আওয়ামী লীগ কর্মী হত্যা উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
এক পর্যায়ে আহত গিয়াস উদ্দিন লিটন এর চিৎকারে এলাকার অসংখ্য লোক ছুটে ঘটনাস্থলে আসলে, হামলাকারীরা গঠনস্থল থেকে পালিয়ে যায় , ঘটনাস্থল হইতে তৎক্ষণ এলাকার লোকজন গিয়াস উদ্দিন লিটনকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে আসে, গিয়াস উদ্দিন লিটন এখনো চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আছে, বাবনীখোলা গ্রামের অসংখ্য জনতা বিচারের দাবিতে, সংবাদ সম্মেলন করেন
এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানায় , হামলার ঘটনা জানার জন্য ১ নং আসামি নাসির উদ্দিন এর মুঠো ফোনের কল দিলে, মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়,
এ বিষয়ে চান্দিনা থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ জাবেদ উল ইসলাম বলে আসামি গ্রেফতারের জন্য পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান অব্যাহত আছে।
Leave a Reply