
হোমনায় নিখোঁজের একদিন পর ধান ক্ষেত থেকে বৃদ্ধার লাশ উদ্ধার !
মোঃ আব্দুছ ছালাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনা উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর পিয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত পিয়ারা বেগম উপজেলার মিরশ্বিকারী গ্রামের বাসিন্দা এবং জানু মিয়ার স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি এক বছর আগে ব্রেইন স্ট্রোক করে মানসিক রোগে ভুগছিলেন।
নিহতের মেয়ের জামাই মো. মোজাম্মেল হক জানান, গতকাল থেকে পিয়ারা বেগম (৬০)নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
বুধবার (৩ জুন) বিকেলে হোমনা বাসস্ট্যান্ডের উত্তর পাশের জহিরুল ইসলামের বাগান বাড়ির নিকটে একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়া বলেন, থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। তবে “ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব নয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো
এদিকে নিহতের পরিবারের দাবি, পিয়ারা বেগম ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগছিলেন। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করছে।
Leave a Reply