1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

ময়মনসিংহে ইমাম সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

ফয়জুর রহমান, ময়মনসিংহ প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১ Time View

ময়মনসিংহে ইমাম সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

ফয়জুর রহমান, ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহে জেলার প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ‘ইমাম সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সমাজে নৈতিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ইমামদের ভূমিকা জোরদার করার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন বিভাগীয় পরিচালক হাবেজ আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এবং ময়মনসিংহ জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আমিনুল হক।

সম্মেলনের শুরুতে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক হাবেজ আহমদ প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম, ইমাম প্রশিক্ষণ কর্মসূচি এবং সমাজ উন্নয়নে ইসলামিক ফাউন্ডেশনের ভূমিকা সম্পর্কে অতিথি ও অংশগ্রহণকারীদের অবহিত করেন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ইমামরা সমাজের নৈতিক ও আধ্যাত্মিক নেতৃত্ব প্রদান করেন। তাই খুতবা ও ধর্মীয় আলোচনায় মাদকাসক্তি, জুয়া, বাল্যবিবাহ, কিশোর অপরাধ, সামাজিক অবক্ষয় এবং পারিবারিক মূল্যবোধের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরে জনগণকে সচেতন করতে হবে।

জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, “সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে সামাজিক অপরাধ প্রতিরোধে ইমামরা কার্যকর ভূমিকা রাখতে পারেন।”

পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, “মাদক, জঙ্গিবাদ, কিশোর গ্যাং ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির ক্ষেত্রে ইমামদের অবদান অনস্বীকার্য। মসজিদের খুতবার মাধ্যমে জনগণের কাছে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া সম্ভব।”

সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় ২০০ জন প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষ পর্বে জেলার শ্রেষ্ঠ তিনজন ইমামকে সম্মাননা ও পুরস্কার প্রদান করেন অতিথিরা।

অনুষ্ঠানটি ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সচেতনতা এবং নৈতিক সমাজ গঠনে ইমামদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বানের মধ্য দিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd