1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

বাস দুর্ঘটনায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ১৩ কিমি যানজট

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৪ সময়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলা রায়পুরে একটি যাত্রীবাস দুর্ঘটনার শিকার হয়েছে। এতে শিশু-নারীসহ ৮ যাত্রী আহত হয়েছে।

 

শুক্রবার (৫ জুন) সকাল ১১টায় বাস এ দুর্ঘটনা ঘটে।

এদিকে বাস দুর্ঘটনায় দাউদকান্দি উপজেলার আমিরাবাদ থেকে চান্দিনা উপজেলার গোমতা হাইস্কুল পর্যন্ত মহাসড়কের দীর্ঘ ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

 

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মহাসড়কের রায়পুর বাসস্ট্যান্ডের পূর্ব দিকে চট্টগ্রামগামী একুশে পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝপথে উল্টো যায়। দাউদকান্দি ও ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ খবর পেয়ে আহত যাত্রীদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

 

মারাত্মকভাবে আহত দুই যাত্রীকে ঢাকায় পাঠানো হয়। বাসটি সড়কের মাঝপথে উল্টে যাওয়ায় সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে দাউদকান্দি হাইওয়ে পুলিশ রেকার দিয়ে দুর্ঘটনা কবলিত বাসটিকে সরিয়ে নিলে ধীর ধীরে যানবাহন চলাচল শুরু করে।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, মহাসড়কে দাউদকান্দির রায়পুর বাসস্ট্যান্ডের পূর্ব পাশে একুশে পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝপথে উল্টো যায়।

 

বাসটি উদ্ধার করতে কিছু সময় যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনা কবলিত বাসটিকে সরিয়ে নিলে যানবাহনে চলাচল স্বাভাবিক হয়ে আসছে। তবে ঈদের ছুটির পর যাত্রীরা কর্মস্থলে যাচ্ছে এ কারণে সড়কে অতিরিক্ত গাড়ির চাপ রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd