1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

ক্যাশলেস বাংলাদেশ গড়তে কেন্দুয়ায় পুবালী ব্যাংকের প্রচারাভিযান

মোঃ আব্দুল আউয়াল খান  স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ নেএকোনা
  • আপডেটের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৪ সময়

ক্যাশলেস বাংলাদেশ গড়তে কেন্দুয়ায় পুবালী ব্যাংকের প্রচারাভিযান

 

মোঃ আব্দুল আউয়াল খান

স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ নেএকোনা

 

‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্যাশলেস লেনদেন ব্যবস্থাকে আরও গতিশীল করা, জনসচেতনতা বৃদ্ধি এবং গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং সেবায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে নেত্রকোণার কেন্দুয়ায় র‍্যালি, ক্যাশলেস বুথ উদ্বোধন হয়েছে।

সোমবার (৮ জুন) সকাল সাড়ে ১১টায় কেন্দুয়া পৌরসভার চিরাং মোড়ে পুবালী ব্যাংক পিএলসির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক, ব্যাংক কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পুবালী ব্যাংক পিএলসির কেন্দুয়া উপ-শাখার ব্যবস্থাপক প্রলয় কুমার গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন পুবালী ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আনিসুর রহমান এবং নেত্রকোণা শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক মো. আমিনুর রহমান।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নগদবিহীন লেনদেন সময়ের দাবি। প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রাহকরা এখন ঘরে বসেই দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ উপায়ে আর্থিক লেনদেন করতে পারছেন। নগদ অর্থ বহনের ঝুঁকি কমিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও সহজ ও গতিশীল করতে ক্যাশলেস ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।অনুষ্ঠানে ক্যাশলেস বুথ উদ্বোধন করা হয়। এ সেবার মাধ্যমে গ্রাহকরা কিউআর কোড স্ক্যান করে দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠানে তাৎক্ষণিকভাবে মূল্য পরিশোধ করতে পারবেন। পাশাপাশি পুবালী ব্যাংকের ‘পাই ব্যাংকিং (PI Banking)’ অ্যাপের বিভিন্ন সুবিধা তুলে ধরা হয়। এ অ্যাপের মাধ্যমে ২৪ ঘণ্টা অর্থ স্থানান্তর, বিল পরিশোধ, মোবাইল রিচার্জসহ বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণ করা যায়।

এছাড়া ব্যাংকের কন্ট্যাক্টলেস ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারের সুবিধা এবং ডিজিটাল লেনদেন সম্প্রসারণে পরিচালিত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে উপস্থিতদের অবহিত করা হয়।মতবিনিময় সভায় বক্তারা নগদবিহীন লেনদেনের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ক্যাশলেস লেনদেনের বিস্তার ঘটলে অর্থনৈতিক কার্যক্রম আরও স্বচ্ছ, নিরাপদ ও আধুনিক হবে।অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে ডিজিটাল ব্যাংকিং সেবা ব্যবহারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারপত্র বিতরণ করা হয়।

 

মোঃ আব্দুল আউয়াল খান

০১৭৭৭৮৪৮৪১৩

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd