
ভাঙ্গায় ৬৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী এলাকায় অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গতকাল
সোমবার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. আলমগীর হোসেনের দিকনির্দেশনায় এসআই হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে পূর্ব সদরদী এলাকার বাসিন্দা আজগর শেখ (৪৭)কে গ্রেপ্তার করা হয়। তিনি গোলজার শেখের ছেলে। এ সময় তার কাছ থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য উদ্ধার অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।