1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

ফরিদপুরের চৌধুরীবাড়ীতে নয় দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হতে যাচ্ছে

ফরিদপুর জেলা প্রতিনিধি 
  • আপডেটের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ২১ সময়

ফরিদপুরের চৌধুরীবাড়ীতে নয় দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হতে যাচ্ছে

 

ফরিদপুর জেলা প্রতিনিধি

 

ফরিদপুর শহরের চৌধুরীবাড়ী শ্রীশ্রী দুর্গা মন্দির ও শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির প্রাঙ্গণে আয়োজিত নয় দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান আগামীকাল মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হবে।

আজ মঙ্গলবার সারাদিনব্যাপী অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়। এতে কীর্তন পরিবেশন করেন শ্রী অমল ব্যানার্জী (ফরিদপুর), শ্রী সুবীর ভূষণ বৈদ্য (ফরিদপুর) এবং শ্রী হিমাংশু সিকদার (ঢাকা)।

অনুষ্ঠানে ফরিদপুর শহরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। দিনব্যাপী কীর্তন ও ধর্মীয় পরিবেশনায় পুরো এলাকা ভক্তিময় পরিবেশে মুখরিত হয়ে ওঠে।

উল্লেখ্য, নয় দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানে শ্রীশ্রী মহা হরিনাম সংকীর্তনযজ্ঞ, রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন, কুঞ্জ ভঙ্গ নগর কীর্তন, জলকেলি, শান্তি আশীর্বাদ, মহাপ্রভুর ভোগ আরতি, ভোগ দর্শন ও মহাপ্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় আয়োজন সম্পন্ন হয়।

এছাড়া এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে একটি মেলার আয়োজন করা হয়, যেখানে গৃহস্থালি সামগ্রী, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, ধর্মীয় উপকরণ, খাদ্যদ্রব্য ও কসমেটিকসসহ বিভিন্ন দোকান বসে। শিশুদের জন্যও ছিল বিনোদনের ব্যবস্থা। মেলা ও ধর্মীয় অনুষ্ঠান ঘিরে অসংখ্য দর্শনার্থীর সমাগম ঘটে, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd