1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে ফরিদপুরে সেকেন্ড হ্যান্ড টিভির চাহিদা বৃদ্ধি

ফরিদপুর জেলা প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ২৭ সময়

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে ফরিদপুরে সেকেন্ড হ্যান্ড টিভির চাহিদা বৃদ্ধি

 

ফরিদপুর জেলা প্রতিনিধি

 

বিশ্বকাপ ফুটবলের মেগা আসর শুরু হতে না হতেই ফরিদপুরে নতুন টেলিভিশনের পাশাপাশি সেকেন্ড হ্যান্ড টিভির চাহিদাও উল্লেখযোগ্য হারে বেড়েছে। তুলনামূলক কম দামে বড় পর্দায় খেলা উপভোগের সুযোগ থাকায় অনেকেই ব্যবহৃত টেলিভিশন কিনতে আগ্রহ দেখাচ্ছেন।

ফরিদপুর শহরের আলিপুরস্থ রেড ক্রিসেন্ট মার্কেটে অবস্থিত মারিয়া ইলেকট্রনিক্সে গিয়ে দেখা যায়, বিশ্বকাপকে সামনে রেখে ক্রেতাদের আনাগোনা বেড়েছে। দোকানটির স্বত্বাধিকারী ইমরান হোসেন জানান, গত কয়েক বছর ধরে টেলিভিশনের ব্যবসায় কিছুটা মন্দাভাব থাকলেও বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের আগ্রহ বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, “অনেকেই কম খরচে খেলা উপভোগ করতে সেকেন্ড হ্যান্ড টিভি কিনছেন। আমাদের কাছে বিভিন্ন আকার ও মডেলের টেলিভিশন রয়েছে। বড় পর্দায় খেলা দেখতে পছন্দ করেন এমন ক্রেতার সংখ্যাই বেশি। আবার ছোট পর্দার টিভিরও চাহিদা রয়েছে। আমরা ৩ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের টেলিভিশন বিক্রি করছি।”

ইমরান হোসেন আরও জানান, বিশ্বকাপের শুরুতে বিক্রি কিছুটা কম থাকলেও আগামী কয়েক দিনে বেচাকেনা আরও বাড়বে বলে তিনি আশা করছেন। বিশেষ করে জনপ্রিয় দলগুলো টুর্নামেন্টের শেষ দিকে পৌঁছালে এবং আর্জেন্টিনা ও ব্রাজিলের মতো দলের ম্যাচ থাকলে বাজারে ক্রেতাদের ভিড় আরও বাড়বে বলে তার প্রত্যাশা।

এদিকে ব্যবসায়ীরা জানান, সেকেন্ড হ্যান্ড টেলিভিশনের বিক্রি বাড়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে অব্যবহৃত বা নষ্ট হয়ে পড়ে থাকা টিভি মেরামতের কাজও বেড়েছে। ফলে টিভি রিপেয়ারিং ব্যবসার সঙ্গেও জড়িতদের আয় বৃদ্ধি পাচ্ছে।

সচেতন মহলের মতে, বিশ্বকাপ ফুটবল শুধু একটি ক্রীড়া আসর নয়, বরং বিনোদনের ‌ অন্যতম বড় উৎসবে পরিণত হয়েছে। তাই টেলিভিশনের পাশাপাশি বিভিন্ন দেশের জার্সি, পতাকা, ফুটবল ও সংশ্লিষ্ট অন্যান্য সামগ্রীর বিক্রিও ইতোমধ্যে বাড়তে শুরু করেছে।

সব মিলিয়ে বিশ্বকাপ ফুটবলকে ঘিরে ফরিদপুরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, যা আগামী দিনগুলোতে আরও জমজমাট হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd