1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

ভাঙ্গায় অজ্ঞাতনামা ভবঘুরে ব্যক্তির মৃত্যু

ফরিদপুর জেলা প্রতিনিধি:
  • আপডেটের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ২৫ সময়

ভাঙ্গায় অজ্ঞাতনামা ভবঘুরে ব্যক্তির মৃত্যু

 

ফরিদপুর জেলা প্রতিনিধি:

 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা বাজার এলাকায় অজ্ঞাতনামা এক ভবঘুরে ব্যক্তির (প্রায় ৬০) মৃত্যু হয়েছে।

আজ‌ বুধবার ‌সকাল আনুমানিক ১০টার দিকে বাকপুরা বাজার সংলগ্ন শহিদুল হক চৌধুরীর বাড়ির সামনে পাকা সড়কের ওপর ওই ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ব্যক্তি দীর্ঘ প্রায় দুই বছর ধরে বাকপুরা বাজার ও আশপাশের এলাকায় ভবঘুরে হিসেবে বসবাস করতেন। তিনি বিভিন্ন স্থানে রাত্রিযাপন করতেন এবং মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে এলাকাবাসী জানিয়েছেন।

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ভাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্তসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd