1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

অপ-সাংবাদিকতা প্রতিরোধে ঝালকাঠির পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিক নেতাদের মতবিনিময়

শংকর দাস পবন,স্টাফ রিপোর্টার 
  • আপডেটের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১৫ সময়

অপ-সাংবাদিকতা প্রতিরোধে ঝালকাঠির পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিক নেতাদের মতবিনিময়

শংকর দাস পবন,স্টাফ রিপোর্টার

ঝালকাঠি জেলায় অপ-সাংবাদিকতা, সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় করেছেন জেলার মূলধারার সাংবাদিক নেতারা।

সম্প্রতি ঝালকাঠি জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আক্কাস সিকদার, বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ (বিএএসপি)-এর সভাপতি ও সাপ্তাহিক শতকণ্ঠ পত্রিকার সম্পাদক জাহাঙ্গীর হোসেন মঞ্জু, প্রেসক্লাবের সহ-সভাপতি ও দূরযাত্রা পত্রিকার সম্পাদক মো. জিয়াউল হাসান পলাশ, দৈনিক ঝালকাঠি বার্তা পত্রিকার সম্পাদক মাহবুব আলম এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ স ম মাহমুদুর রহমান পারভেজ।

সাংবাদিক নেতারা সভায় জেলার বিভিন্ন এলাকায় সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, হয়রানি ও অপপ্রচারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, কিছু অসাধু ব্যক্তি সাংবাদিকতার পরিচয়কে অপব্যবহার করে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পেশাদার সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এর ফলে গণমাধ্যমের প্রতি সাধারণ মানুষের আস্থা নষ্ট হওয়ার আশঙ্কা সৃষ্টি হচ্ছে।

এ সময় জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল পেশা। অপ-সাংবাদিকতার আড়ালে কেউ আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, প্রকৃত সাংবাদিকদের নিরাপদ ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে।

পুলিশ সুপারের এ আশ্বাসকে স্বাগত জানিয়ে সাংবাদিক নেতারা জেলার গণমাধ্যম অঙ্গনে শৃঙ্খলা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব বজায় রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd