1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ

ফরিদপুরে জেলা প্রতিনিধি:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৩৪ সময়

ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ

 

ফরিদপুরে জেলা প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে চাল, ঢেউটিন ও মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে এসব সহায়তা বিতরণ করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বাবুল।

অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং তাদের দুর্ভোগ লাঘবে সরকারের পক্ষ থেকে চাল, টিন ও অন্যান্য মানবিক সহায়তা প্রদান করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় ‌ বক্তারা বলেন ‌মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানোই জনসেবার প্রকৃত পরিচয়। অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মুখে স্বস্তির হাসি ফিরিয়ে আনতে সরকারের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

অনুষ্ঠান শেষে উপকারভোগীরা সরকারের এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd