1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

সালথায় ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ফরিদপুর জেলা প্রতিনিধি:
  • আপডেটের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৮৯ সময়

সালথায় ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

 

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ‌

জেলা গোয়েন্দা শাখা, ফরিদপুরের অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক সৈয়দ মো. আলমগীর হোসেনের দিকনির্দেশনায় এসআই মো. মোতাহার আলী সঙ্গীয় ফোর্স নিয়ে সালথা থানার দক্ষিণ আটঘর সরদার পাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে দক্ষিণ আটঘর সরদার পাড়ার বাসিন্দা জয়দুল বিশ্বাস (৫৫)-কে গ্রেফতার করা হয়। তিনি মৃত সাজেদ বিশ্বাস ও মৃত খাদিজা বেগমের ছেলে। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd