1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি 
  • আপডেটের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ২১ সময়

সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

 

ফরিদপুর জেলা প্রতিনিধি

 

ফরিদপুরের সদরপুরে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানভিত্তিক গবেষণা ও সৃজনশীল উদ্যোগকে উৎসাহিত করতে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এবং জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে

সদরপুর উপজেলা পরিষদের ‌ নির্বাহী কর্মকর্তা ‌ শরীফ শাওন এর সভাপতিত্বে অনুষ্ঠানে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম বাবুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রদর্শিত বিজ্ঞান প্রকল্প, স্টার্টআপ উদ্যোগ ও উদ্ভাবনী ধারণা পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতার ভূয়সী প্রশংসা করেন এবং তাদের বিজ্ঞানমনস্ক হয়ে দেশ গঠনে অবদান রাখার আহ্বান জানান।

পরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের শক্তিকে কাজে লাগিয়ে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবন ও গবেষণামূলক কাজে উৎসাহিত করার মাধ্যমে দেশের উন্নয়নকে আরও বেগবান করা সম্ভব।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ও সৃজনশীল উদ্যোগ দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd