1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ২০ জন, মোট রোগী ২ হাজার ৬৪১

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেটের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২৪ সময়

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ২০ জন, মোট রোগী ২ হাজার ৬৪১

 

ফরিদপুর প্রতিনিধি:

 

ফরিদপুর জেলায় হাম (Measles) পরিস্থিতি পর্যবেক্ষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ জুন ২০২৬ পর্যন্ত জেলায় মোট হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৪১ জনে।

 

শনিবার (১৩ জুন) জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন উপজেলায় নতুন কোনো রোগী শনাক্ত না হলেও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে মোট ৮৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

 

উপজেলাভিত্তিক মোট হাম রোগীর মধ্যে আলফাডাঙ্গায় ২১ জন, ভাঙ্গায় ১২ জন, চরভদ্রাসনে ১৭ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৬ জন, সদরপুরে ১৪ জন, সালথায় ২৩ জন এবং ফরিদপুর সদরে ৫ জন রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা ১ হাজার ৭৬৯ জন।

 

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছর এখন পর্যন্ত জেলায় হামে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

 

হাসপাতাল সূত্রে জানা যায়, ফরিদপুর জেনারেল হাসপাতালে বর্তমানে ২৯ জন রোগী ভর্তি রয়েছেন। অপরদিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২০ জন। এ হাসপাতাল থেকে গত ২৪ ঘণ্টায় ১৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

 

জেলা স্বাস্থ্য বিভাগ হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি অভিভাবকদের শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd