1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

কানাইপুর বর্ণমালা স্কুলে মধুমাসের ফল উৎসব অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি: 
  • আপডেটের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২৫ সময়

কানাইপুর বর্ণমালা স্কুলে মধুমাসের ফল উৎসব অনুষ্ঠিত

 

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে অবস্থিত বর্ণমালা স্কুলে মধুমাস উপলক্ষে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে স্কুল প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে এ উৎসবের আয়োজন করা হয়।

বর্ণমালা স্কুলের পরিচালক জাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত ফল উৎসবে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। উৎসবে দেশীয় ও মৌসুমি ১২ ধরনের ফলের সমাহার ছিল। ফলগুলোর মধ্যে ছিল আম, কাঁঠাল, জাম, লিচু, জামরুল, ড্রাগন ফল, গোলাপজাম, পেয়ারা, আনারস, কলা, পিচ ফলসহ বিভিন্ন পুষ্টিকর ফল।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষিকা মাহিয়া রহমান মেঘনা শিক্ষার্থীদের মধুমাসের বিভিন্ন ফলের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তিনি ফলের পুষ্টিগুণ, স্বাস্থ্য উপকারিতা এবং দৈনন্দিন খাদ্যাভ্যাসে ফলের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন।

পরে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের ফল পরিবেশন করা হয়। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা ফল গ্রহণ করে আনন্দ প্রকাশ করে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিশুদের দেশীয় ফলের প্রতি আগ্রহ বৃদ্ধি, পুষ্টি সম্পর্কে সচেতনতা তৈরি এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতেই এ ফল উৎসবের আয়োজন করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd