1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে বিএমবিএফের অভিষেক, মানবাধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকার আহ্বান

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
  • আপডেটের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৩৮ সময়

কিশোরগঞ্জে বিএমবিএফের অভিষেক, মানবাধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকার আহ্বান
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) কিশোরগঞ্জ জেলা শাখার অভিষেক ও সাংগঠনিক পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) সকালে কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে সংগঠনের সদস্য, মানবাধিকারকর্মী, সমাজসেবক, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য এবং মানবাধিকার প্রতিষ্ঠায় করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি মো. মাজাহারুল ইসলাম। বিশেষ অতিথি মোহাম্মদ মিজানুর রহমান ও জেরিন সুলতানা। সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. লুৎফুর রহমান।
সভায় বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হাসান সারোয়ার রাজন, কিশোরগঞ্জ জেলা সাংগঠনিক উপকমিটির সভাপতি মো. আলা উদ্দিন, তদন্ত উপকমিটির সভাপতি মো. ফকরুল ইসলাম ভূইয়া, সালিশ উপকমিটির সভাপতি মো. সেলিম, লিগ্যাল এইড উপকমিটির সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম, যুগ্ম অর্থ সম্পাদক অ্যাডভোকেট সুমন ঘোষ এবং যুগ্ম দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মেশারফ হোসেন সবুজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মানবাধিকার রক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, নারী ও শিশু অধিকার সংরক্ষণ, মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে সংগঠনটিকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে নবগঠিত জেলা কমিটির পরিচিতি তুলে ধরা হয় এবং সদস্যদের শপথ গ্রহণ করানো হয়। পরে অভিষেক ফাইল, পরিচয়পত্র ও মনোনয়নপত্র বিতরণ করা হয়। এ আয়োজনে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, মানবাধিকারকর্মী ও সাংবাদিকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd