1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

অসুস্থ বিএনপি নেতা আক্তার হোসেনের পাশে কে? হাসপাতালে থেকেও পাননি দলীয় খোঁজখবর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৫০ সময়

নিজস্ব প্রতিনিধি

মাগুরা জেলা বিএনপি’র সিনিয়ার যুগ্ম আহ্বায়ক ও অন্যতম নেতা তিনি । জেলা বিএনপির নেতৃত্ব দিয়েছে এক যুগকাল। সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোটা শাসনামলে সহ্য করেছেন নানাবিধ নির্যাতন।
সেই নেতা আজ মৃত্যু শয্যায়। হার্টের অপারেশন করে শুয়ে আছেন ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালের বেডে। এখনো তার জ্ঞান ফিরে আসেনি। মাগুরা জেলা বিএনপিতে তার যে অবদান তা লিখে শেষ করার মত নয়।
অথচঃ সেই নেতাকে একনজর দেখতে হাসপাতালে ছুঁটে জাননি শীর্ষ নেতারা। তাহলে তিনি রাজনীতি করে তিনি কি পেলেন
তার পরিচিতি
মোহাম্মদ আখতার হোসেন (বীর মুক্তিযোদ্ধা), পিতার নাম: মৃত মুন্সি আতাহার হোসেন, মাতার নাম: মৃত জিন্নাতুন নেসা, বর্তমান ঠিকানা: স্টেডিয়াম পাড়া, মাগুরা,
স্থায়ী ঠিকানা (গ্রামের বাড়ি): হাজিপুর ইউনিয়ন, মাগুরা
বয়স: ৭৩ বছর, পেশা: ব্যবসায়ী
রাজনৈতিক প্রোফাইল (বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি) মাগুরা জেলা বিএনপিতে দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ ও শীর্ষস্থানীয় দায়িত্ব পালন করেছেন।
বর্তমান পদ
সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপি, মাগুরা।
সাবেক সাংগঠনিক দায়িত্বসমূহ
ভারপ্রাপ্ত আহ্বায়ক, জেলা বিএনপি, মাগুরা।
সাবেক সদস্য সচিব, জেলা বিএনপি, মাগুরা।
সাবেক যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপি, মাগুরা।
সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি, মাগুরা।
অঙ্গ সংগঠন প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা আহ্বায়ক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, মাগুরা জেলা।
রাজনৈতিক মামলা:
বিগত সরকার বিরোধী আন্দোলনে একাধিক মামলায় দীর্ঘদিন জেল খেটেছেন।
বিগত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার আমলে ২০১৮ সালের নির্বাচনে মাগুরা জেলার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করায় জেলার দুটি আসনের নির্বাচনের কার্যক্রম একা পরিচালনা করেছেন।
টকশো: বিগত ২০১৮ সাল এবং ২০২৩ সালের নির্বাচনের সময় একাধিক টিভি চ্যানেলে দলের অবস্থান দৃঢ়ভাবে জানান দিয়ে বিভিন্ন হুমকি উপেক্ষা করে টকশোতে অংশগ্রহণ করেছেন।
সামাজিক ও ব্যবসায়িক কর্মকাণ্ডঃ
ব্যবসায়িক নেতৃত্বের পাশাপাশি মাগুরার চিকিৎসাসেবা, ক্রীড়া ও সামাজিক উন্নয়নে তিনি ওতপ্রোতভাবে জড়িত
ব্যবসায়িক নেতৃত্ব: সভাপতি, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মাগুরা জেলা।
চিকিৎসা ও জনকল্যাণমূলক
প্রতিষ্ঠান
সিনিয়র সহ-সভাপতি ও দাতা সদস্য, মাগুরা ডায়াবেটিক সমিতি। আজীবন সদস্য, মাগুরা শিশু ও চক্ষু হাসপাতাল।
আজীবন সদস্য, মাগুরা রেড ক্রিসেন্ট সোসাইটি।
ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন: আজীবন সদস্য, মাগুরা টাউন হল ক্লাব।
মাগুরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও একাধিক সমাজসেবামূলক উন্নয়ন কাজের সাথে তিনি সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd