1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

মানুষের কল্যাণে বাবার পথেই এগোতে চান সম্ভাব্য মেয়র প্রার্থী মোফাজ্জল হোসেন বশির।

মোঃ আব্দুছ ছালাম কুমিল্লা প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৩৪ সময়

মানুষের কল্যাণে বাবার পথেই এগোতে চান সম্ভাব্য মেয়র প্রার্থী মোফাজ্জল হোসেন বশির।

 

 

 

মোঃ আব্দুছ ছালাম কুমিল্লা প্রতিনিধি

 

চান্দিনা পৌরসভা প্রতিষ্ঠিত হয় ১৯৯৭ সালে। প্রতিষ্ঠাকালীন সময়ে প্রথম মেয়র জনাব আবদুল মান্নান সরকার ছিলেন চান্দিনা পৌর এলাকার উন্নায়নের রূপকার। তিনি ছিলেন জনদরদী, সৎ ও নির্ভীক একজন নেতা, যিনি দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে পৌর সভাকে অবকাঠামোগত উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যান। তার মেয়াদ কালে পৌরসভায় রাস্তা, কালভার্ট, জনসেবা মূলক প্রতিষ্ঠান সহ নানা উন্নায়ন মূলক কাজ সম্পন্ন হয়। ২০২৩ইং সালে ৭ জুন তার মৃত্যু চান্দিনা পৌর সভা তথা স্থানীয় রাজনীতিতে এক শূন্যতা তৈরি করে। তার সুযোগ্য সন্তান জনাব মোঃ মোফাজ্জল হোসেন বশির সেই উত্তরাধিকার বহন করে রাজনৈতিক অঙ্গনে পদার্পণ করেন। ছাত্র জীবন থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সক্রিয় কর্মী ছিলেন এবং চান্দিনা ড. রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজ শাখার নেতৃত্ব দেন। পরবর্তীতে তিনি কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। রাজ পথে আন্দোলন-সংগ্রামে তিনি সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছেন, বহুবার মামলা ও হামলার শিকার হয়েছেন এবং কারাবরণ করেছেন। তার রাজনৈতিক জীবনে অসংখ্য ছাত্র ও যুব কর্মী তৈরি হয়েছে। আজকের জনাব, মোঃ মোফাজ্জল হোসেন বশির ত্যাগ ও সংগ্রামের ফসল।

 

চান্দিনা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের জনগণের সাথে কথা বলে জানা যায়, প্রয়াত মেয়র আবদুল মান্নান সরকারের অসমাপ্ত উন্নায়ন কাজ বাস্তবায়নের জন্য তার সন্তান জনাব, মোঃ মোফাজ্জল হোসেন বশিরই একমাত্র যোগ্য ব্যক্তি। বর্তমান ভঙ্গুর পৌর সভাকে পুনরায় দাঁড় করাতে তার নেতৃত্বকে অপরিহার্য মনে করছেন স্থানীয়রা।

চান্দিনা পৌরসভার মোট আয়তন ১৪.২০ বর্গ কিলোমিটার এবং ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত। জনাব, মোঃ মোফাজ্জল হোসেন বশির পৌরসভার ২ নং ওয়ার্ড উত্তর হারং গ্রামের বাসিন্দা।

 

সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে জনাব, মোঃ মোফাজ্জল হোসেন বশির বলেন: “আমার পিতা মানুষের কল্যাণে আমৃত্যু কাজ করেছেন। তার অসমাপ্ত কাজ গুলো সম্পন্ন করার জন্য আমি পৌর বাসীর কাছে সুযোগ চাই। আমি ও আমার বাবার মতো আমৃত্যু আপনাদের পাশে থেকে সেবা করতে চাই।”তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে চান্দিনা পৌরসভায় অবকাঠামো উন্নায়ন, রাস্তা-ঘাট, পুল-কালভার্ট, মসজিদ-মাদ্রাসার উন্নায়ন, মাদক নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও সন্ত্রাস দমন এবং শিক্ষার মানোন্নয়ন করবেন।

 

চান্দিনা পৌরসভা প্রতিষ্ঠালগ্ন থেকে জনাব, মোঃ আবদুল মান্নান সরকারের নেতৃত্বে যে উন্নায়নের পথে যাত্রা শুরু করেছিল, সেই ধারাবাহিকতা বজায় রাখতে জনাব, মোঃ মোফাজ্জল হোসেন বশিরকে জনগণ সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে দেখছেন। তার ত্যাগ, সংগ্রাম ও নেতৃত্বের অভিজ্ঞতা চান্দিনা পৌর সভাকে পুনরায় উন্নায়নের পথে এগিয়ে নিতে পারে—এমনটাই মনে করছেন স্থানীয়রা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd