1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

ফরিদপুরে মাদকবিরোধী কর্মশালা অনুষ্ঠিত: মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের আহ্বান

ফরিদপুর জেলা প্রতিনিধি 
  • আপডেটের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৬ সময়

ফরিদপুরে মাদকবিরোধী কর্মশালা অনুষ্ঠিত: মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের আহ্বান

 

ফরিদপুর জেলা প্রতিনিধি

 

ফরিদপুরে “মাদকাসক্তিমুক্ত শিক্ষাঙ্গন তথা সমাজ বিনির্মাণে সরকারি কর্মকর্তা ও শিক্ষকদের ভূমিকা” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি ও প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে মেন্টর তৈরির লক্ষ্যে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।

আজ বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম,

সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব সুস্মিতা সাহা।

এছাড়াও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ফরিদপুর ডা. মাহমুদুল হাসান, জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষ, উপপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর শিরিন আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকসহ অন্যান্য ব্যক্তিবর্গ। কর্মশালাটি পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুর।

বক্তারা বলেন, মাদকাসক্তি সমাজ ও পরিবারের জন্য মারাত্মক ক্ষতিকর। তরুণ প্রজন্মকে রক্ষায় খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তারা উল্লেখ করেন, দেশে ব্যবহৃত বিভিন্ন মাদক যেমন ইয়াবা আইস, গাঁজা, এলএসডি, কোকেন, হেরোইন, ফেনসিডিলসহ নানা ধরনের মাদক বিদেশ থেকে

চোরাচালান এর মাধ্যমে আনা হচ্ছে ‌। বক্তারা মাদক সমস্যার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন।

পাশাপাশি মাদকের ভয়াবহ পরিণতি তুলে ধরে বিভিন্ন বাস্তব ঘটনার উদাহরণ তুলে ধরা হয়।

বক্তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে আইন-শৃঙ্খলা বাহিনী, শিক্ষক ও প্রশাসনের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং কঠোর আইন প্রয়োগের ওপরও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠান শেষে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান

ভিত্তিক মেন্টর তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd