1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

শোকের মাঝেও মানবিকতার দৃষ্টান্ত: শ্রমিক কল্যাণ তহবিল থেকে মরহুমা সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা

খুলনা প্রতিনিধি: শাহ আলম গাজী আলম
  • আপডেটের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৩৮ সময়

শোকের মাঝেও মানবিকতার দৃষ্টান্ত: শ্রমিক কল্যাণ তহবিল থেকে মরহুমা সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা
খুলনা প্রতিনিধি: শাহ আলম গাজী আলম
মহেশ্বরপাশা মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং কে এল এন-৭৭) সদস্য মরহুমা হাসিনা বেগমের মৃত্যুতে ইউনিয়নের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। তিনি গত ১১ জুন ২০২৬ তারিখে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
শ্রমিকদের কল্যাণ ও পারস্পরিক সহযোগিতার ধারাবাহিকতায় ইউনিয়নের শ্রমিক কল্যাণ তহবিল থেকে মরহুমার পরিবারের হাতে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গত ১৪ জুন ২০২৬ তারিখে এ সহায়তার অর্থ আনুষ্ঠানিকভাবে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
এ সময় মহেশ্বরপাশা মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আরিফ হোসেন উপস্থিত থেকে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং ইউনিয়নের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ, মুরব্বি সরদারগণ এবং শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শ্রমিক নেতৃবৃন্দ বলেন, শ্রমিক কল্যাণ তহবিলের মূল উদ্দেশ্য হলো সদস্য ও তাদের পরিবারের দুঃসময়ে পাশে দাঁড়ানো। মরহুমা হাসিনা বেগমের পরিবারের প্রতি এই সহায়তা সেই মানবিক দায়বদ্ধতারই একটি অংশ। তারা ভবিষ্যতেও শ্রমিকদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd