1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি:
  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১৫ সময়

ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা

প্রতিনিধি:

 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানদের সঙ্গে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার সকাল ১০টায় ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হায়দার হোসেন।

সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগণ অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা এবং আধুনিক শিক্ষাব্যবস্থার উন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক ও শিক্ষা প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। এ সময় ‌ ভাঙ্গার মাধ্যমিক বিদ্যালয়ের ও মাদ্রাসার শিক্ষক ও কর্মকর্তা বৃন্দ ‌ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd