1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

ফরিদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত নায়াব ইউসুফ আহমেদ এমপি

ফরিদপুর জেলা প্রতিনিধি:
  • আপডেটের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১৫ সময়

ফরিদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত নায়াব ইউসুফ আহমেদ এমপি

ফরিদপুর জেলা প্রতিনিধি:

 

ফরিদপুর জেনারেল হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমেদ এমপিকে মনোনয়ন দিয়েছে সরকার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

১৫ জুন ২০২৬ তারিখে জারি করা স্মারক অনুযায়ী, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে নায়াব ইউসুফ আহমেদ এমপিকে নির্দেশক্রমে মনোনয়ন প্রদান করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ফরিদপুর জেনারেল হাসপাতালের সুষ্ঠু পরিচালনা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে এ মনোনয়ন দেওয়া হয়েছে।

 

স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এ আদেশের অনুলিপি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ ফরিদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে প্রেরণ করা হয়েছে।

সরকারের এ সিদ্ধান্তে ফরিদপুর জেনারেল হাসপাতালের সেবার মান আরও উন্নত হবে এবং হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd