1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

বিএনপির নেতৃবৃন্দের সহযোগিতায় রাজধানীর ফাঁসেরটেকে মাদকের আস্তানায় অভিযান, আটক ৪

এস এম সবুজ ঢাকা,
  • আপডেটের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৩২ সময়

বিএনপির নেতৃবৃন্দের সহযোগিতায়
রাজধানীর ফাঁসেরটেকে মাদকের আস্তানায় অভিযান, আটক

এস এম সবুজ ঢাকা, শনিবার ২০ জুন-২০২৬

ঢাকার ভাটারা এলাকার ফাঁসেরটেক থেকে মাদক সেবন ও মাদক ব্যবসার অভিযোগে চারজনকে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার (২০ জুন) সন্ধ্যার পর ভাটারা ৪০ নম্বর ওয়ার্ডের ফাঁসেরটেক, বাড়িধারা জে-ব্লক বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন নুসরাত (২৫), লিলি (৫০), কাজল (৩৬) ও শরিফ (৩২)। তাঁদের সবাই দীর্ঘদিন ধরে ভাটারা থানার বিভিন্ন এলাকায় বসবাস করে আসছেন।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, আটক ব্যক্তিদের কাছ থেকে ইয়াবা, গাঁজা, হেরোইনসহ বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানা বিএনপির নেতৃবৃন্দের দিকনির্দেশনায় মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে ভাটারা থানা বিএনপির ৪০ নম্বর ওয়ার্ডের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মিশকাতুল ওয়াজিন বকুল ঢালী বলেন, “বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের সময়ে ফাঁসেরটেকসহ ভাটারা থানার বিভিন্ন এলাকা মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। আওয়ামী লীগের সুবিধাভোগীরা মাদক ব্যবসায়ীদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে এসব এলাকায় মাদকের বিস্তার ঘটিয়েছিল।”
তিনি আরও বলেন, “বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দেশব্যাপী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। এরই ধারাবাহিকতায় রাজধানীর ভাটারা থানার বিভিন্ন এলাকায় মাদক নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করছে ভাটারা থানা বিএনপি।”
মিশকাতুল ওয়াজিন বকুল ঢালী জানান, আটক চারজনের বিষয়ে খবর দেওয়া হলে ভাটারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের নিজেদের হেফাজতে নেয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd