1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি সচিব নিহত 

বিপুল চন্দ জেলা প্রতিনিধি ফরিদপুর 
  • আপডেটের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২২ সময়

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি সচিব নিহত

বিপুল চন্দ জেলা প্রতিনিধি ফরিদপুর

 

ফরিদপুর সদর উপজেলার করিমপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. রিরুল হোসেন নিহত হয়েছেন।

এ ঘটনায় বাসের আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন।আজ

সোমবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মাগুরা থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী একটি লোকাল বাস করিমপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় মোটরসাইকেল চালক সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. বিরুল হোসেন গুরুতর আহত হন।

এছাড়া বাসের ৪ থেকে ৫ জন যাত্রী আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. বিরুল ‌হোসেন মারা যান।এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উল্লেখ করা যেতে পারে ‌‌ চিনি ‌ বোয়ালমারী উপজেলার ‌ ময়না ইউনিয়নের ‌

আমগাছিয়া ডাঙ্গী ‌‌ এলাকার বাসিন্দা ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd