
আসন্ন এইচএসসি /আলিম /এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা/২৬সুষ্ঠু ভাবে অনুষ্ঠানের লক্ষ্য মত বিনিময় সভা
মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহে আসন্ন এইচএসসি/আলিম/এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়
আজ ২৩ জুন মঙ্গলবার ২০২৬ খ্রি. বিকাল ০৪:০০ ঘটিকায় ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম হুমায়ুন কবির সরকার, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার।
মোঃ সাইফুর রহমান, ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, এই মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন।
আসন্ন উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষাসমূহ সম্পূর্ণ নকলমুক্ত, সুনিয়ন্ত্রিত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সভায় বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।