1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

ফরিদপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত

বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর
  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১৫ সময়

ফরিদপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত

 

বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর

 

“World Drug Problem: Persisting Issues, New Challenges, Innovative Responses” প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ পালিত হয়েছে।

আজ শুক্রবার সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুরের যৌথ আয়োজনে শহরের কবি জসীমউদ্দীন হলে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক সুস্মিতা সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস. এম. আবদুল হালিম, জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণু পদ ঘোষাল ও শহীদুজ্জামান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুরের উপ-পরিচালক শিরিন আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিয়া দত্ত।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি বড় হুমকি। মাদকের অপব্যবহার রোধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে। কোনোভাবেই মাদক গ্রহণ বা এর বিস্তারকে প্রশ্রয় দেওয়া যাবে না। এ ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক ও সমাজের সচেতন নাগরিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd