1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

রাজবাড়ী গোয়ালন্দে মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সময় এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি ফয়সাল শেখ গ্রেপ্তার

বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপু
  • আপডেটের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৪১ সময়

রাজবাড়ী গোয়ালন্দে মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সময় এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি ফয়সাল শেখ গ্রেপ্তার

 

বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর

 

 

রাজবাড়ীর গোয়ালন্দঘাটে মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড)-এর ওপর হামলা এবং আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় প্রধান আসামি ফয়সাল শেখ (৩০)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

এ ব্যাপারে আজ সংস্থাটির উদ্যোগে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানানো হয়

গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে তথ্য-প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০-এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প এবং র‌্যাব-৬-এর যৌথ অভিযানে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

, গত ২০ জুন দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পোড়াভিটা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাসহ সরকারি কর্মকর্তারা ফয়সাল শেখের দেহ তল্লাশি করে হেরোইন উদ্ধার করেন। পরে তাকে সাজা প্রদানকালে তার সহযোগীরা সরকারি কর্মকর্তাদের অবরুদ্ধ করে অতর্কিত হামলা চালিয়ে ফয়সালকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী কার্যালয়ের পরিদর্শক মো. রাসেল আলী বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করেন। মামলার তদন্তের স্বার্থে আসামিদের গ্রেপ্তারে র‌্যাব-১০-কে অনুরোধ জানানো হলে র‌্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে।, গ্রেপ্তার হওয়া ফয়সাল শেখ রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার একাধিক মাদক মামলার এজাহারভুক্ত আসামি। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd