1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

বীরগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্ডাল ট্যাবলেট উদ্ধার, আটক ২

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
  • আপডেটের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৩৯ সময়

বীরগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্ডাল ট্যাবলেট উদ্ধার, আটক ২

 

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিজয়পুর ইউনিয়নের ভোগনগর (কবিরাজ) এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১,৭০০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। এ সময় উদ্ধার হওয়া বিপুল পরিমাণ ট্যাপেন্ডাল ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বিজয়পুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মোকছেদুল ইসলাম এবং একই গ্রামের মৃত কালু মিয়ার ছেলে মো. খায়রুল ইসলাম।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে এসআই খোকন, এএসআই সাদ্দাম ও সঙ্গীয় পুলিশ সদস্যরা ভোগনগর (কবিরাজ) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

 

অভিযানের একপর্যায়ে সন্দেহভাজ দুই ব্যক্তিকে আটক করে তাদের দেহ তল্লাশি ও হেফাজতে থাকা মালামাল পরীক্ষা করা হলে তাদের কাছ থেকে ১,৭০০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তাদের বীরগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।

 

এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের চলমান অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে আমরা কঠোর অবস্থানে আছি। কোনো মাদক কারবারিকেই আইনের আওতার বাইরে থাকতে দেওয়া হবে না।”

 

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে উদ্ধার হওয়া মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

 

স্থানীয় বাসিন্দাদের মতে, পুলিশের এ ধরনের ধারাবাহিক অভিযানের ফলে এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd