1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

ঝালকাঠিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৩৯ সময়

ঝালকাঠিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার

শিশুদের অপুষ্টি দূরীকরণ, রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি এবং ভিটামিন ‘এ’-এর ঘাটতিজনিত অন্ধত্ব প্রতিরোধের লক্ষ্যে ঝালকাঠিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৮ জুন) সকাল সাড়ে ৯টায় ঝালকাঠি সদর হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন মাননীয় জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। পরে তিনি শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠির সিভিল সার্জন ডা. মো. হুমায়ুন কবির। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস। শিকদার, ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান সানি এবং স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় জেলার নির্ধারিত বয়সী সব শিশুকে স্বাস্থ্যবিধি মেনে নীল ও লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এ কর্মসূচি শিশুদের অপুষ্টি হ্রাস, রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি এবং ভিটামিন ‘এ’-এর ঘাটতিজনিত অন্ধত্ব প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে স্বাস্থ্য বিভাগ।

জাতীয় এ কর্মসূচি বাস্তবায়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পাশাপাশি সহযোগিতা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), গেইন (GAIN), নিউট্রিশন ইন্টারন্যাশনাল, কেয়ার (CARE), দ্য হাঙ্গার প্রজেক্টসহ বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় উন্নয়ন সহযোগী সংস্থা।

জেলা স্বাস্থ্য বিভাগ অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে, নির্ধারিত বয়সী শিশুদের নিকটস্থ ভিটামিন ‘এ’ ক্যাম্পে নিয়ে গিয়ে ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে তাদের সুস্থ, সবল ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd