1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

ঝালকাঠিতে বিদ্যুতের অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন 

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার 
  • আপডেটের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৪৫ সময়

ঝালকাঠিতে বিদ্যুতের অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার

ঝালকাঠিতে তীব্র গরমের মধ্যে অসহনীয় লোডশেডিং, গ্রাহক হয়রানি এবং বিদ্যুৎ অফিসের নানা অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে অবিলম্বে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত, বিদ্যুৎ অফিসের অনিয়ম ও দুর্নীতি বন্ধ এবং গ্রাহক হয়রানি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

রোববার (২৮ জুন) সকালে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক দুলাল সাহা, দৈনিক দূরযাত্রা পত্রিকার সম্পাদক জিয়াউল হাসান পলাশ, সাংবাদিক জহিরুল ইসলাম জলিল, সিপিবির সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, উজ্জ্বল রহমানসহ আরও অনেকে।

বক্তারা বলেন, গত কয়েক সপ্তাহ ধরে ঝালকাঠি জেলাজুড়ে দিন-রাত ঘন ঘন লোডশেডিং চলছে। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রচণ্ড গরমে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন। একই সঙ্গে শিক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটছে, ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

তারা আরও বলেন, বিদ্যুৎ সরবরাহের সংকটের পাশাপাশি স্থানীয় বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানি, প্রশাসনিক অনিয়ম এবং ভূতুড়ে বিদ্যুৎ বিলের অভিযোগ দীর্ঘদিনের। এসব কারণে গ্রাহকদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

মানববন্ধন থেকে ঘন ঘন লোডশেডিং বন্ধ করে ঝালকাঠিতে স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, বিদ্যুৎ অফিসের সব ধরনের অনিয়ম ও দুর্নীতি বন্ধ করা, গ্রাহক হয়রানি ও অতিরিক্ত বিল আদায় বন্ধ করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব সেবা নিশ্চিত করার দাবি জানানো হয়।

এ সময় সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার ভুক্তভোগী সাধারণ মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সমস্যার কার্যকর সমাধানে উদ্যোগ গ্রহণ করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd