1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

ধামইরহাটে কৃষি প্রণোদনা বিতরন উদ্বোধন 

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৩৩ সময়

ধামইরহাটে কৃষি প্রণোদনা বিতরন উদ্বোধন

 

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধিঃ ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় খরিপ মৌসুমে ক্ষূদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ,শাক-সবজি, রোপা আমন ও মরিচ ফসলের বীজ রাসয়নিক সার ও অন্যান্য উপকরন এবং লেবু ও বৃক্ষরোপন কর্মসুচির চারা,  জৈব সার ও অন্যান্য উপকরণ এবং পেঁয়াজ সংরক্ষনের এয়ার ফ্লো মেশিন বিতরন করা হয়।

 

কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ২৮ জুন বিকেল ৫ টায় উপজেলা পরিষদের সামনে বিতরন কার্যক্রমে উদ্বোধন করেন প্রধান অতিথি এসি (ল্যান্ড) সাজ্জাদ পারভেজ। তিনি প্রাপ্ত উপকরন সঠিক কাজে লাগাতে কৃষকদের প্রতি আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেলোয়ার হোসন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা অভিজিৎ কুমার কুন্ডু, মাহফুজার রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান,  উপসহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা জাহাঙ্গীর রাব্বি, উপসহকারি কৃষি উন্নয়ন কর্মকর্তা মাসুদ রানা প্রমূখ। কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন,” রোপা আমন মৌসুমে ৩ হাজার ৮ শত কৃষকের মাঝে প্রত্যেককে উচ্চ ফলনশীন ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার সরবরাহ করা হচ্ছে।,

 

মোঃ নুরুল ইসলাম

ধামইরহাট ( নওগাঁ)

০১৭১০১৯০০১০

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd