1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

নির্বাচনের আগে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে যাবে – সুনামগঞ্জে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি ০২.১১.২৫
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১ Time View

নির্বাচনের আগে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে যাবে – সুনামগঞ্জে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
০২.১১.২৫

সুনামগঞ্জে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সমস্যা গুলো আমরা চিহ্নিত করে কাজ শুরু করেছি। তবে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা যদি এই ধারাবাহিকতা রক্ষা করে তাহলে ৫ বছর পর প্রাইমারি স্কুলের চেহরা বদলে যাবে।
আজ রোববার দুপুরে সুনামগঞ্জ প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে শিক্ষকদের সাথে জেলার শিক্ষার মান উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এই সব কথা বলেন।
পাশাপাশি নির্বাচনের আগে দেশের সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছানো সম্ভব কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন,
নতুন বছরের নতুন বই ছাপা হয়ে ইতিমধ্যে গোদামে আসতে শুরু হয়েছে। সুতরাং নির্বাচনের আগে দেশের সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে যাবে।
এসময় উপস্থিত ছিলেন  প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক একে এম মো শামসুল আহসান, সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো নুরুল ইসলাম, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল,জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস প্রমুখ। পরে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনেন আয়োজনে মেধা বৃত্তি পুরস্কার অনুষ্ঠানে যোগ দেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা।

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
০২.১১.২৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd