1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

দক্ষিণ গিলাতলায় পুলিশের অভিযানে ৮ পিস ইয়াবাসহ তালিকাভুক্ত সাগর আটক, বিভিন্ন থানায় ৭ মামলা!

মামুন মোল্লা, খুলনা:
  • আপডেটের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৯২ সময়

দক্ষিণ গিলাতলায় পুলিশের অভিযানে ৮ পিস ইয়াবাসহ তালিকাভুক্ত সাগর আটক, বিভিন্ন থানায় ৭ মামলা!

মামুন মোল্লা, খুলনা:

খুলনার খানজাহান আলী থানার দক্ষিণ গিলাতলা এলাকায় পুলিশের অভিযানে ৮ পিস ইয়াবাসহ কেএমপির তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত সাগরকে আটক করা হয়েছে।

রোববার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে দক্ষিণ গিলাতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে খানজাহান আলী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক সাগরের বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ৭টি মামলা রয়েছে। পুলিশের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশের নজরদারিতে ছিলেন।

অভিযানের সময় তার কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটকের পর তাকে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এদিকে দক্ষিণ গিলাতলা ও আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, মাদকের বিস্তার রোধে শুধু খুচরা বিক্রেতা নয়, এর সঙ্গে জড়িত মূল কারবারিদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।

খানজাহান আলী থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd