1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর: শোলাকিয়া মাঠ পরিদর্শনে বিএনপি নেতারা

ষ্ট্যাফ রিপোর্টার,
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৬৫ সময়

প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর: শোলাকিয়া মাঠ পরিদর্শনে বিএনপি নেতারা

মোঃজোনায়েদ হোসেন জুয়েল

ষ্ট্যাফ রিপোর্টার,

জাতীয় মৎস্য দিবসের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আগামী ১৬ আগস্ট প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কিশোরগঞ্জ সফরকে সামনে রেখে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।

শোলাকিয়া জামাতের মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মো. শরীফুল আলম এমপি। এ সময় তিনি প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে নেওয়া প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মাজাহারুল ইসলাম এমপি। এছাড়াও জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ শোলাকিয়া মাঠের সার্বিক অবস্থা, আশপাশের পরিবেশ এবং প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সংশ্লিষ্ট প্রস্তুতি পরিদর্শন করেন। এ সময় সফরকে সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করতে দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

আগামী ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরকে ঘিরে জেলা শহরসহ বিভিন্ন এলাকায় ব্যাপক প্রস্তুতি চলছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরাও সফর সফল করতে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd