‘মা মাটি ডাকছে, প্রধানমন্ত্রী আসছে’ স্লোগানে কিশোরগঞ্জে তারেক রহমানের আগমন উপলক্ষে আনন্দ মিছিল
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ আগমন উপলক্ষে ‘মা মাটি ডাকছে, প্রধানমন্ত্রী আসছে’ স্লোগানে আনন্দ মিছিল করেছে কিশোরগঞ্জ জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
শুক্রবার (১৪ আগস্ট) রাতে কিশোরগঞ্জ জেলা বিএনপি কার্যালয় মাঠ থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরাঙ্গ বাজার মোড়, কালীবাড়ি মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন স্টেডিয়াম এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় নেতাকর্মীরা স্লোগান দেন। ‘মা মাটি ডাকছে, প্রধানমন্ত্রী আসছে’ স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো মিছিল।
বক্তারা বলেন, তারেক রহমানের আগমনকে ঘিরে কিশোরগঞ্জের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তার আগমনকে স্বাগত জানাতে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে বিভিন্ন কর্মসূচি পালন করছেন।
পরে শান্তিপূর্ণ পরিবেশে আনন্দ মিছিলটি শেষ হয়।