1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

‎খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কিশোরগঞ্জে বিশেষ দোয়া মাহফিল

‎কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩৬ সময়

‎খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কিশোরগঞ্জে বিশেষ দোয়া মাহফিল

‎কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

‎বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কিশোরগঞ্জে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (১৫ আগস্ট) বাদ আসর কিশোরগঞ্জ শহরের রতখলা নূর মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

‎দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা সুলতান সালাউদ্দিন টুকু, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদি) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীনসহ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

‎এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন। মোনাজাতে মরহুমা খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd