1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

তারেক রহমানের আগমন উপলক্ষে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আনন্দ মিছিল

ষ্ট্যাফ রিপোর্টার   কিশোরগঞ্জে
  • আপডেটের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪২ সময়

তারেক রহমানের আগমন উপলক্ষে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আনন্দ মিছিল

মোঃজোনায়েদ হোসেন জুয়েল

ষ্ট্যাফ রিপোর্টার

কিশোরগঞ্জে

বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কিশোরগঞ্জ আগমন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের পক্ষ থেকে আনন্দ মিছিল ও শুভেচ্ছা-অভিনন্দন জানানো হয়েছে।

রোববার (১৬ আগস্ট) ডা. ফেরদৌস আহম্মেদ লাকির নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতাকর্মীরা একটি আনন্দ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে এসে সমবেত হয়।

এ সময় নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। মিছিলজুড়ে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। তারা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁর সফরের সাফল্য কামনা করেন।

আনন্দ মিছিলে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সমর্থক অংশ নেন। পরে তারা পুরাতন স্টেডিয়ামে আয়োজিত প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নিতে সেখানে অবস্থান নেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd