মির্জাপুর বাইপাসে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি দুর্ঘটনা, নিহত ১
মোঃজোনায়েদ হোসেন জুয়েল
ষ্ট্যাফ রিপোর্টার,
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর বাইপাস এলাকায় গাজীপুর থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে মির্জাপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর থেকে আসা সিএনজি অটোরিকশাটি বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে সিএনজিতে থাকা এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন, নিহত ব্যক্তি সম্ভবত কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বাসিন্দা। তার পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।
দুর্ঘটনায় আহত দুইজনকে উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুর্ঘটনার সঠিক কারণ এবং নিহত ব্যক্তির পরিচয় তদন্তের পর বিস্তারিত জানা যাবে।