1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

হালুয়াঘাটে সাংবাদিকের ভাতিজার কাছ থেকে বিকাশ ব্যবসার আড়াই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

ফয়জুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৩৮ সময়

হালুয়াঘাটে সাংবাদিকের ভাতিজার কাছ থেকে বিকাশ ব্যবসার আড়াই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে মারধরের অভিযোগ, সাক্ষীদের হুমকি দেওয়ারও দাবি

 

ফয়জুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

 

ময়মনসিংহের হালুয়াঘাটে এক সাংবাদিকের ভাতিজাকে মারধর করে বিকাশ ব্যবসার আড়াই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় হিমেল নামে ওই কিশোরকে লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে মারধর করে আহত করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। পরে তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে দাবি করেছে ভুক্তভোগী পক্ষ।

 

ঘটনাটি ঘটেছে হালুয়াঘাট উপজেলার ১১ নং আমতৈল ইউনিয়নের বড়বিলা বাসস্ট্যান্ড এলাকায়। গত সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মো. ফয়জুর রহমান ওই রাতে বাড়ি ফিরতে দেরি হবে হওয়ার কারনে তাঁর বিকাশ ব্যবসার নগদ ২ লাখ ৫০ হাজার টাকা ভাতিজা হিমেলের কাছে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। হিমেল টাকার ব্যাগ নিয়ে বড়বিলা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সেখানে আগে থেকেই অবস্থান করা মানিক, তাঁর দুই ছেলে মাসুদ ও মাহফুজসহ আরও কয়েকজন তাঁর গতিরোধ করেন।

 

ভুক্তভোগী পক্ষের ভাষ্য, মানিক ও তাঁর দুই ছেলে এবং আরও ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি হিমেলের হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় হিমেল ব্যাগ দিতে অস্বীকৃতি জানালে তাঁকে লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়। একপর্যায়ে তাঁর কাছ থেকে টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

 

হিমেলের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগকারী পক্ষের দাবি। এ সময় তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ করা হয়েছে।

 

বিকাশ ব্যবসার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন হিমেল

জানা গেছে, হিমেল ফুলপুর বাসস্ট্যান্ড এলাকার ‘বিকে ওয়াল্ড বিডি’ নামের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। পাশাপাশি তাঁর চাচা সাংবাদিক মো. ফয়জুর রহমানের রাতে বাড়ি ফিরতে দেরি হবে বলে বিকাশ ব্যবসার টাকাগুলো ভাতিজা হিমেলের কাছে দিয়ে দেন । ঘটনার রাতে ওই ব্যবসার নগদ টাকা নিয়ে তিনি বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন।

 

সাক্ষীদের বাড়িতে গিয়ে হুমকির অভিযোগ

এদিকে ঘটনার পরদিন মঙ্গলবার (১৮ আগস্ট) বিষয়টি নিয়ে তথ্য সংগ্রহ ও প্রতিবেদন তৈরির জন্য কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে যান। তাঁরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে তথ্য ও সম্ভাব্য সাক্ষীদের বক্তব্য সংগ্রহ করেন।

 

অভিযোগকারী পক্ষের দাবি, সাংবাদিকেরা ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর অভিযুক্ত ব্যক্তিদের কয়েকজন ঘটনার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলা স্থানীয় বাসিন্দাদের বাড়িতে গিয়ে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

 

বিষয়টি পরে সাংবাদিকেরা হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে অবহিত করেন। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানান সংশ্লিষ্ট সাংবাদিকেরা।

 

স্থানীয়দের নানা অভিযোগ

স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, বড়বিলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সম্প্রতি একই এলাকায় স্বর্ণের চেইন ও কানের দুল চুরির একটি ঘটনার সঙ্গেও তাঁদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা দাবি করেন।

 

তাঁদের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ থাকলেও প্রভাবশালী হওয়ায় অভিযুক্তরা অনেক সময় আইনের আওতার বাইরে থেকে যাচ্ছেন। স্থানীয়দের দাবি, প্রায় দুই দশক ধরে বিভিন্ন সময়ে ওই এলাকায় নানা ধরনের অপরাধের ঘটনা ঘটছে।

 

নিরপেক্ষ তদন্তের দাবি

এলাকাবাসী ও ভুক্তভোগী পক্ষের দাবি, আড়াই লাখ টাকা ছিনতাই, মারধর, হত্যাচেষ্টা ও সাক্ষীদের ভয়ভীতি দেখানোর অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। একই সঙ্গে ঘটনার সঙ্গে প্রকৃতপক্ষে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে শনাক্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

 

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশকে অবহিত করা হয়েছে। অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd