1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

পাকুন্দিয়ায় সুনামের সঙ্গে ব্যবসা করছে হাজী কাচ্চি ঘর, অপপ্রচারের অভিযোগ

মোঃজোনায়েদ হোসেন জুয়েল ষ্ট্যাফ রিপোর্টার,
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৬৪ সময়

পাকুন্দিয়ায় সুনামের সঙ্গে ব্যবসা করছে হাজী কাচ্চি ঘর, অপপ্রচারের অভিযোগ

মোঃজোনায়েদ হোসেন জুয়েল

ষ্ট্যাফ রিপোর্টার,

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ২০২৬ সালে যাত্রা শুরু করে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে ‘হাজী কাচ্চি ঘর’ পাকুন্দিয়া শাখা। প্রতিষ্ঠার পর থেকে খাবারের মান ও সেবার মাধ্যমে স্থানীয় ক্রেতাদের আস্থা অর্জন করেছে বলে দাবি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের।

তবে প্রতিষ্ঠানটির জনপ্রিয়তা ও সুনামকে ক্ষুণ্ন করতে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইনে বিভিন্ন ভুল, ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে বলে অভিযোগ করেছেন হাজী কাচ্চি ঘরের পরিচালক মো. হেলাল উদ্দিন।

তিনি বলেন, “আমাদের প্রতিষ্ঠানে কোনো ধরনের পচা বা নষ্ট মাংস ব্যবহার করা হয় না। প্রতিদিন তাজা মাংস সংগ্রহ করে তা স্বাস্থ্যসম্মতভাবে প্রস্তুত করে গ্রাহকদের পরিবেশন করা হয়। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।”

হাজী কাচ্চি ঘরের মালিক মো. রবিউল ইসলাম বলেন, তিনি দীর্ঘ প্রায় ২০ বছর ধরে হোটেল ব্যবসার সঙ্গে জড়িত। ব্যবসায়িক অভিজ্ঞতার আলোকে গ্রাহকদের মানসম্মত খাবার ও ভালো সেবা দেওয়াই তাদের প্রধান লক্ষ্য। পাকুন্দিয়া শাখা জনপ্রিয়তা অর্জন করায় একটি কুচক্রী মহল প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, “কোনো অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই-বাছাই করা উচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা বা বানোয়াট তথ্য প্রচার করে একটি প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করা অনাকাঙ্ক্ষিত।”

এদিকে হাজী কাচ্চি ঘরের পক্ষ থেকে অনলাইনে উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা তথ্য প্রচারকারীদের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

অন্যদিকে, হাজী কাচ্চি ঘরে খাবার খেতে আসা এক গ্রাহক বলেন, “এখানকার খাবারের মান ভালো। পরিবেশন ও খাবারের স্বাদও সন্তোষজনক।”

তবে অনলাইনে প্রচারিত অভিযোগগুলোর বিষয়ে নিরপেক্ষভাবে যাচাই-বাছাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য নেওয়া হলে প্রকৃত বিষয়টি আরও স্পষ্ট হবে বলে মনে করছেন সচেতন মহল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd