-:প্রেসবিজ্ঞপ্তি:-
নেপালে আজ আঘাত হানা ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন চেয়ারম্যান অংচিংনু মারমা।
আজ বুধবার এক শোক বার্তায় তিনি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং নেপালের জনগণের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান।
শোকবার্তায় চেয়ারম্যান বলেন, ‘নেপালে ভয়াবহ বন্যায় বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত। আমাদের চিন্তা ও প্রার্থনা প্রিয়জন হারানো সেসব পরিবার ও মানুষের সাথে রয়েছে, যাঁদের এই অপূরণীয় ক্ষতি বহন করতে হচ্ছে।’
এই কঠিন বিপর্যয়ে বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন নেপালের পাশে রয়েছে বলে উল্লেখ করেন চেয়ারম্যান অংচিংনু মারমা । তিনি বলেন, দুর্যোগের এই সংকটময় মুহূর্তে নেপালকে যেকোনো প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্ব গণমানুষের নেপাল শাখায় নেতৃবৃন্দকে অনুরোধ করেছে চেয়ারম্যান।
বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন