1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

কুমারখালী শিলাইদহে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ    চুরি অভিযোগ উঠেছে ।

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৪৭ সময়

কুমারখালী শিলাইদহে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ

চুরি অভিযোগ উঠেছে ।

 

এস, এম,কনক ঃ

কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর বাজারে মা জুয়েলার্স নামে স্বর্ণের দোকানে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে দুর্বৃত্তরা দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়।

দোকান মালিকের দাবি, চুরি যাওয়া স্বর্ণালংকার ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ২ লাখ টাকারও বেশি।

বৃহস্পতিবার সকালে দোকান খুলতে এসে চুরির বিষয়টি জানতে পারেন দোকান মালিক। পরে স্থানীয়দের খবর দেওয়া হলে ঘটনাস্থলে ভিড় জমে যায়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাতের আঁধারে বাজারের একটি স্বর্ণের দোকানে এ ধরনের চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd