কুমারখালীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল শুভ উদ্বোধন ।
এস ,এম ,কনক ঃ
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলাটি উদ্বোধন করলেন যদুবয়রা
ইউনিয়ন বিএনপির সহ সভাপতি রেজাউল হক রুনু,
শুক্রবার বিকেলে যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। খেলা দেখতে মাঠে জড়ো হন বিভিন্ন বয়সী দর্শক। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে খেলোয়াড়রা নিজেদের সেরা নৈপুণ্য প্রদর্শন করেন। যদুবয়রা ডিএম ক্লাবের আয়োজনে ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল ও জলিলের কিশোরের সার্বিক সহোযোগিতায়
প্রথম সেমিফাইনালে মাছ পাড়া খেলা ঘর পাংশা ফুটবল একাদশ ও নাইম স্পোর্টস ফুটবল একাদশ খোকসা। খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে প্রতিপক্ষের জালে বল জড়ানোর চেষ্টা করে। ফলে পুরো ম্যাচজুড়েই ছিল উত্তেজনা। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যদুবয়রা ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি রেজাউল হক রুনু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যদুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান। প্রধান অতিথি জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার ঘটানোর লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে এলাকার তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকশিত হবে এবং ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনাময় খেলোয়াড় উঠে আসবে।
টুর্নামেন্টের পরবর্তী সেমিফাইনাল ও ফাইনাল খেলাকে ঘিরেও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।