1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

শিবগঞ্জে ৫৯ বিজিবির বিশেষ অভিযান চিহ্নিত মাদক কারবারী আটক

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৩৪ সময়

শিবগঞ্জে ৫৯ বিজিবির বিশেষ অভিযান চিহ্নিত মাদক কারবারী আটক

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

​চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২২ পুড়িয়া গাঁজা ও একটি বাইসাইকেলসহ মো. তুহিন (৪০) নামের এক চিহ্নিত মাদক কারবারীকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
​গত ২৯ আগস্ট ২০২৬ তারিখ রাতে তেলকুপি বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। ২৯ আগস্ট ২০২৬, আনুমানিক রাত ১১:০০ টায়.
​স্থান: তেলকুপি গ্রামস্থ পাঁকা রাস্তা, শাহবাজপুর ইউনিয়ন, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ (সীমান্ত পিলার ১৮০/৮-এস হতে আনুমানিক ০২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে) তেলকুপি বিওপির অধীনস্থ মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) বিশেষ টহল দল.
​জব্দকৃত মালামাল ও আটককৃত ব্যক্তি মো. তুহিন (৪০), পিতা-মৃত মুজাফর, গ্রাম-তেলকুপি, ডাকঘর-মোল্লাটোলা, থানা-শিবগঞ্জ,জেলা-চাঁপাইনবাবগঞ্জ. (তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং নিয়মিত ভারত হতে চোরাচালানের মাধ্যমে গাঁজা এনে বাংলাদেশে বিক্রি করতেন বলে বিজিবি সূত্রে জানা যায়).
​উদ্ধারকৃত মাদক: ৯ গ্রাম গাঁজা (২২ পুড়িয়া). ১টি বাই-সাইকেল.
​
​ঘটনার সত্যতা নিশ্চিত করেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd