1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

কসবায় পুলিশের ধাওয়ায় পুকুরে গাঁজা ভর্তি মাইক্রোবাস, ২৫২ কেজি উদ্ধার

মো: হাবিব খান  ব্রাক্ষনবাড়িয়া জেলা প্রতিনিধি 
  • আপডেটের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৫৫ সময়

কসবায় পুলিশের ধাওয়ায় পুকুরে গাঁজা ভর্তি মাইক্রোবাস, ২৫২ কেজি উদ্ধার

 

মো: হাবিব খান

ব্রাক্ষনবাড়িয়া জেলা প্রতিনিধি

 

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের চেকপোস্ট দেখে পালানোর সময় ২৫২ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস পুকুরে পড়ে গেছে। আজ রোববার (২৮ আগস্ট) সকালে উপজেলার সৈয়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ সময় গাড়িতে থাকা অজ্ঞাতনামা মাদক কারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৬টা ১০ মিনিটে কসবা থানা পুলিশের একটি বিশেষ দল সৈয়দাবাদ এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল। এসময় একটি কালো রঙের মাইক্রোবাসকে থামার জন্য সিগন্যাল দিলে চালক গাড়িটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ধাওয়া করলে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে অপরাধীরা গাড়ি ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে পুকুর থেকে মাইক্রোবাসটি উদ্ধার করে তল্লাশি চালানো হয়। গাড়িটি থেকে ৯টি বস্তায় ভর্তি মোট ২৫২ (দুইশত বায়ান্ন) কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক ও মাইক্রোবাসটি নিয়মানুযায়ী জব্দ তালিকার মাধ্যমে থানায় নিয়ে আসা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত বিপুল পরিমাণ গাঁজার চালানের সাথে জড়িতদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ সংক্রান্তে কসবা থানায় একটি মাদক মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd