1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
  • আপডেটের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ সময়

কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৫ সেপ্টেম্বর) শহরের অতিথি কমিউনিটি সেন্টারে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।

কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মুজিবুর রহমান বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চেম্বারের সদস্য, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

সভায় বক্তারা কিশোরগঞ্জের ব্যবসা-বাণিজ্যের প্রসার, শিল্পায়নের সম্ভাবনা এবং ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি জেলার অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd