শালিখা উপজেলা বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা
সুমন সাহা, শালিখা প্রতিনিধি:
শালিখা উপজেলা বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী এ্যাডঃ নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এ্যাডঃ মিথুন রায় চৌধুরী।
শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাফফর হোসেন টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মুন্সী মনিরুজ্জামান চকলেট।
সভায় উপজেলা বিএনপির নেতাকর্মী ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় দলীয় সাংগঠনিক কার্যক্রম, নেতাকর্মীদের পারস্পরিক মতবিনিময় এবং সাংগঠনিক বিষয়াদি নিয়ে আলোচনা হয়।
নিজস্ব প্রতিবেদক |