1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

রৌমারীতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সারের গুদাম ভাঙচুর ও বস্তা লুট: রৌমারীতে উত্তেজনা

রৌমারীতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সারের গুদাম ভাঙচুর ও বস্তা লুট: রৌমারীতে উত্তেজনা
  • আপডেটের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ সময়

রৌমারীতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সারের গুদাম ভাঙচুর ও বস্তা লুট: রৌমারীতে উত্তেজনা

 

রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি

 

কুড়িগ্রামের রৌমারীতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এক সারের গুদাম ভেঙে সার লুট করার ঘটনা ঘটেছে। রোববার উপজেলার ৩ নম্বর বন্দবেড় ইউনিয়নের অনুমোদিত সারের ডিলার ‘মেসার্স নিতা এন্ড হাসান এন্টারপ্রাইজ’-এর গুদামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, রৌমারী মহিলা কলেজ মোড় এলাকায় অবস্থিত উক্ত বিসিআইসি ডিলার মো. মতিউর রহমানের সারের গুদামে হঠাৎ করেই ক্ষুব্ধ কৃষকরা চড়াও হন। একপর্যায়ে উপস্থিত পুলিশের সামনেই কৃষকরা গুদামের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, উত্তেজিত জনতা আনুমানিক ১০০ থেকে ১৫০ বস্তা সার লুট করে নিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুল হাসান এবং রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলীর নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাদের যৌথ পদক্ষেপ ও হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার বিষয়ে বক্তব্য জানতে ডিলার মো. মতিউর রহমানের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া গেছে। ফলে ঠিক কী কারণে কৃষকরা এতটা উত্তেজিত হয়ে উঠেছিলেন এবং সার ছিনতাই বা লুটের সঠিক পরিমাণ কত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। উপজেলা প্রশাসন ও পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রকৃত সত্য উন্মোচনে তদন্ত চলছে। সরকারি নির্দেশনা ও আইনশৃঙ্খলার ব্যাঘাত ঘটিয়ে সার লুটপাটের পেছনে কোনো ইন্ধন ছিল কি না, তা খতিয়ে দেখে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd