1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময়

স্টাফ রিপোর্টার  
  • আপডেটের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ সময়

কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময়

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের দেওয়া হলো বিভিন্ন দিকনির্দেশনা

মো:জোনায়েদ হোসেন জুয়েল

স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কিশোরগঞ্জ সদর উপজেলা অডিটোরিয়াম হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান মারুফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান এবং কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী।

মতবিনিময় সভায় প্রাথমিক পর্যায়ের ১৪৩ জন এবং মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ৯৫ জন শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান অংশ নেন।

সভায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের পাঠদানে আরও মনোযোগী করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd