1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

চান্দিনার কালেমসার মাদরাসাতুল আল ইসলামিয়া দারুল আরকাম মাদ্রাসায় শিক্ষক প্রশিক্ষন কর্মশালা ও হাফেজ ছাত্রদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

মোঃ আব্দুছ ছালাম (কুমিল্লা প্রতিনিধি)
  • আপডেটের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ সময়

চান্দিনার কালেমসার মাদরাসাতুল আল ইসলামিয়া দারুল আরকাম মাদ্রাসায় শিক্ষক প্রশিক্ষন কর্মশালা ও হাফেজ ছাত্রদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

মোঃ আব্দুছ ছালাম (কুমিল্লা প্রতিনিধি)

 

শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ তালিমুল কোরআন বোর্ড কতৃক আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী শিক্ষা কর্মশালা। একই অনুষ্ঠানে শিক্ষা কর্মশালা শেষে চান্দিনা থানার কালেমসার উত্তর পাড়া মাদরাসাতুল আল ইসলামিয়া দারুল আরকাম মাদ্রাসার পবিত্র কোরআন হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা দেওয়া হয়েছে।।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মোঃ আহমেদ উল্লাহ সাহেব, সভাপতি চান্দিনা থানা কওমি মাদ্রাসা সংগঠন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ ইলিয়াস আহমেদ সাহেব,মুতামিম আবেদা নুর মাদ্রাসা, গল্লাই কমপ্লেক্স। আরো উপস্তিত ছিলেন উক্ত মাদ্রাসার পরিচালক মোঃ রবিউল ইসলাম সুজন।অনুষ্ঠানে । শিক্ষা কর্মশালায় শিক্ষকদের পাঠদান পদ্ধতির আধুনিকায়ন, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের মানসিক বিকাশ এবং নৈতিক ও মূল্যবোধভিত্তিক শিক্ষা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষকরা শিক্ষকদের আরও দক্ষ, দায়িত্বশীল ও শিক্ষার্থীবান্ধব হিসেবে গড়ে তুলতে বিভিন্ন দিকনির্দেশনা দেন।এদিকে, পবিত্র কোরআন হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের কোরআনের শিক্ষা জীবনে বাস্তবায়ন এবং দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন দক্ষ ও আদর্শ শিক্ষকই একটি প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে পারেন। পাশাপাশি কোরআনের হাফেজ শিক্ষার্থীরা সমাজে নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের হাফেজ ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যৎ, মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষক শিক্ষার্থী অভিবাবক দেশ ও জাতীর কল্যান কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd